আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি
- In -- জাতীয় --
- Nov 10, 2020 --
শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
মঙ্গলবার (১০ নভেম্বর) আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের বোর্ড বাজারে একা আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর কৃষকলীগের সভাপতি সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মহিউদ্দিন মহি ও কাজী ইলিয়াস হোসেন। আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলার রায় কার্যকর করার দাবি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম, অধিকার নিশ্চিত করতে আহসান উল্লাহ মাস্টারের নাম চির অক্ষয় হয়ে থাকবে। তিনি সততা, আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।তিনি আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং ২০০৪ সালের ৭ মে আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধিরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর মাটি ও মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে চিরদিন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)