কুড়িগ্রামের রৌমারীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা
- In -- জেলার খবর --
- Dec 4, 2020 --
মাসুদ রানা রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মোন্তাছের বিল্লাহ’র সাথে রৌমারীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে থানার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, দৈনিক মানবজমিন ও দ্বীপদেশ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম সাজু , দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি আমির হোসেন , দৈনিক জবাবদিহি, প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সবুজ নিশান ও জেটিভি, প্রতিনিধি শাহাদত হোসেন দৈনিক সমাচার প্রতিনিধি এসএসএ মোমেন, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল , দৈনিক জামালপুর দিনকাল প্রতিনিধি মিন্টু মিয়া , দৈনিক প্রতিদিনের সংবাদ ও ইউটিভি বাংলা এর প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ। মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, আমি সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই। যাতে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ মুলক প্রতিরোধ করতে পারি। কেউ যাতে অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পারে সেদিক সবাইকে সজাগ থাকতে হবে। আমি কোন সময়ে আমার দায়িত্বের অবহেলা করবো না। আমি সবার কাছে দোয়া কামনা করছি।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)