বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে হেলথকেয়ারের কারখানার স্থাপন
- In -- অর্থনীতি --
- Jan 30, 2021 --
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বেজা’র হাত ধরে বাংলাদেশ বিনিয়োগবান্ধব সুস্থ্য পরিবেশ গড়ে তুলেছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে। মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে।
এর ফলে এদেশে অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। বিরান ভূমি আজ শিল্পে সমৃদ্ধ হয়ে উঠেছে। সেই সাথে দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সকল সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম বেজা সম্পন্ন করছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাসহ হেলথকেয়ার ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)