কুড়িগ্রামের রৌমারীতে ইউএইচএফপিও বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের চর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান ও অফিস সহকারী তাজুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে স্বাস্থ্যকর্মীদের চর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ করেন কর্মরতস্বাস্থ্যকর্মীরা।  শনিবার বেলা ১১টার দিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে নাম প্রকাশ না শর্তে কর্মরত স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করে বলেন, ২৩জন অফিস স্টাফ, ২৭জন ফিল্ড স্টাফ, ৩০জন কমিউনিটি স্বাস্থ্য কর্মী, সাপোর্ট স্টাফসহ মোট ১শত পাঁচ জন স্টাফের চর ভাতার চারশত থেকে পাঁচশত করে টাকার করে প্রায় পঞ্চাশ হাজার টাকা অবৈধভাবে কর্তন করেছে ইউএইচএফপিও ও অফিস সহকারী। তারা আরো বলেন, তাজুল ইসলাম কুড়িগ্রাম সদর হাসপাতালে অফিস সহায়ক পদে কর্মরত অবস্থায় নারী কর্মীর শীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীও তদন্তে তার অপরাধ প্রমানিত হওয়ার পরও তবিয়তে বহাল আছেন, শাস্তির পরির্বতে পদ উন্নতি পেয়ে অফিস সহকারী হয়েছেন। তার পরামার্শে চরভাতার টাকা কর্তন করা হয়েছে। জেলা সদরে বাড়ি হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী তাজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেশিয়ার মহিবুল আলম বলেন, ট্রেজারী অফিসে চর ভাতার এরিয়া বিল করতে টাকা ছাড়া হয় না এটা সবাই জানে, খরচবাবদ এ টাকা নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান বলেন, অফিসিয়াল চা নাস্তা ও ট্রেজারী অফিসের খরচবাবদ কিছু টাকা কর্তন করা হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদ বিন হক বলেন, চর ভাতা বা যে কোন বিল পাশ করতে ট্রেজারী অফিসে কোন প্রকার টাকা নেওয়া হয় না।