গাজীপুরে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, আহত ২
- In -- জেলার খবর --
- Jun 16, 2021 --
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো দুই নারী শ্রমিক আহত হয়েছে। বুধবার (১৬জুন) সকাল পৌনে ৮টার দিকে কোনাবাড়ী আন্ত সড়ক আমবাগ ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী পোশাক শ্রমিক কোহিনুর খাতুন (২৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা রাধাকানাই গ্রামের আব্দুস সত্তার মোল্লার ছেলে নাজমুল হকের স্ত্রী। তিনি আমবাগ পশ্চিমপাড়া তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কোনাবাড়ী তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সকালে কোনাবাড়ী থেকে দুটি ট্রাকের আমবাগ ব্রীজের উপরে উঠে। এসময় হাজার হাজার পোশাকশ্রমিকেরা ব্রিজের উপর দিয়ে কর্মস্থলে আসতেছিল। এসময় ট্রাকের চালক পথচারীদের উপরে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই একজন মারা যান আরো দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাক দুটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)