শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩১ জুলাই পর্যন্ত

করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরিস্থিতির অবনতিতে কঠোর লকডাউন কার্যকর থাকায় এবং শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী-অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এ ছুটি বাড়ানো হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে ছুটি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৭ মার্চ বন্ধ করে দেয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান।