গাজীপুরের জয়দেবপুর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা স্বামী পলাতক

গাজীপুরের জয়দেবপুর নিয়ামত সড়ক এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পলাতক রয়েছে । বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ । নিহত রোজিনা ময়মনসিংহের নান্দাইল থানার লহিতপুর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী । পুলিশ ও স্থানীয়রা জানায়, ৭/৮ মাস আগে রিক্সাচলক সেলিম হোসেন দম্পত্তি গাজীপুর মহানগরের জয়দেবপুর নিয়ামত সড়কে শামসুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতো । রোজিনা স্থানীয় ডিবিএল কারখানায় চাকুরী করতো । স্ত্রী রোজিনা আক্তারের সোথে তার স্বামী সেলিমের সাথে প্রায়ই ঝগড়া হতো । বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় । রাতেই আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া বিবাদ মেটানোর চেষ্টা করে ।এক পর্যায়ে রাত আনুমানিক ১১ ঘটিকার সময় রোজিনার স্বামী সেলিম ঘটনাস্থল ভাড়া বাসা থেকে চলে যায়। রোজিনা একাই বাসায় ঘুমিয়ে পড়ে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আশপাশের লোকজন ঘুম থেকে না ওঠায় রোজিনাকে ডাকাডাকি করে । তখন ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ দেখতে পায় তারা । বাড়ির কেয়ারটেকার সানসেট ভেঙে রোজিনাকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায় ।পরে আশপাশের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রোজিনাকে মৃত অবস্থায় দেখতে পায়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন ।
স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে রোজিনার স্বামী সেলিম তাকে শ্বাসরোধে হত্যার পর বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ ।