গাজীপুরে যুবলীগের উদ্যোগে করোনা রোগীর জন্য ফ্রী অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরে করোনা রোগীদের জন্য যুবলীগের ফ্রী অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস সেবা চালুর উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ জুলাই) দুপুরে যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

যুবলীগ নেতা হিরা সরকার জানান, হট লাইনের (01713- 830 130) মাধ্যমে করোনা রোগীদের বাসায় গিয়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা তাৎক্ষণিক পৌঁছে দেয়া হবে। মহানগরের ৮টি থানায় এবং ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হয়েছে। এছাড়া মহানগরের ৮টি থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হটলাইনে ফোন করলে তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার। এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মশিউর রহমান সায়মন, জুয়েল সরকার, আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, সাইফুল ইসলাম  প্রমুখ।