বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি -জামায়াতের নৈরাজ্যের  প্রতিবাদে গাজীপরে মহানগর যুবলীগ মটর সাইকেল বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক  কামরুল আহসান সরকার রাসেল'র নেতৃত্বে  চন্দনা চৌরাস্তা এলাকায় একটি মিছিল বের হয়ে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর চৌরাস্তা মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক  কামরুল আহসান সরকার রাসেল,  আব্দুল হালিম মন্ডল, আমিন সরকারসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবলীগের আহবায়ক  কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপি-জামায়াত আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গাজীপুরে আমরা তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের  বিরুদ্ধে রুখে দাঁড়াব।