গাজীপুরে ৭টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের জেলা প্রশাসন  ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ৭টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দিনব্যাপি  গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান  এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এবং মূলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বা‌লিগাঁও এলাকায় নিরঞ্জন চন্দ্র ঘো‌ষের মা‌লিকানাধীন র‌মেশ চন্দ্র ঘোষ ব্রিকস (আর সি জি) ও মো. ফারুক মিয়ার মা‌লিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এম এস এম) এর দুই‌টি ইটভাটা এবং মুলগাঁও এলাকায়  মেসার্স ফারুক ট্রেডাস (এম এস এম) এর আ‌রো ৪টি ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া এই ৭টি ইটভাটা‌ মা‌লিককে ১০ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এসময় ইটভাটা মা‌লিক‌দের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নি‌র্দেশ দেন।  এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ  অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুর রাজ্জাক,গাজীপুর র‌্যাব-১, আনসার ব্যাটলিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।