গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৯ শে মার্চ উপলক্ষে আলোচনা সভা
- In -- জেলার খবর --
- Mar 21, 2023 --
১৯ শে মার্চ ১৯৭১ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে মহানগরের নগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি। আমন্ত্রিত অতিথি ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন সরকার রিপন, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর এম.এ বারী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)