গাজীপুরে তিতাস গ্যাসের বকেয়া বিল চাওয়ায় তিতাস কর্মকর্তাদের উপর হামলা ; গ্রেফতার ২

স্টাফ রিপোর্টারঃ তিতাস গ্যাসের বকেয়া বিল চাওয়ায় সহকারী প্রকৗশলী ফয়সালকে সহ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন  কোম্পানির সংযোগ বিচ্ছিন্ন কারি টিমের কর্মকর্তাদের মেরে আহত করা হয়েছে। চার বছরের দুই লক্ষ ৪০ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করে তিতাস কর্মকর্তাকে মারধর করায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। গাজীপুর বাসন থানার চৌধুরী বাড়ী এলাকায় বুধবার বিকেলে মৃত মহিউদ্দিন সরকারের বাড়িতে বকেয়া বিল পরিশোধ না করার কারণে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ হতে অভিযানিক টিম সংযোগ বিচ্ছিন্ন করার সময় এ ঘটনা ঘটে আবাসিক গ্রহীতার কাছে চার বছরের দুই লক্ষ ৪০ হাজার টাকা বকেয়া থাকায়  তিতাস  গ্যাসের কর্তৃপক্ষ গ্রহীতাকে তাগেদা দেওয়ার পরেও  বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্নকারী টিম  সংযোগ বিচ্ছিন্ন করার পরে  গ্রহীতার ছেলে ও জামাতা ফেরদৌস নেওয়াজ লাঠি সোটা নিয়ে সংযোগ বিচ্ছিন্ন কারি টিমের উপর হামলা চালায় । মারধরের সময় অন্য কর্মকর্তারা ফয়সালকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে এতে আরো বেশ কয়োকজন আহত হন।  ৪ বছরে বকেয়া বিল পরিষদের জন্য গ্রহীতাকে বারবার তাগিদ দিলে পরিশোধ করেন নি। সেই কারণে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে অভিযানিক টিম সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে এ ঘটনা ঘটে।  এ সময় তারা ৯৯৯ এ ফোন করিলে বাসন থানার পুলিশ সেখান থেকে তিতাস গ্যাসের কয়েকজন কর্মকর্তাকে  আহত অবস্থা উদ্ধার করে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন  কোম্পানির সংযোগ বিচ্ছিন্ন কারি টিমের কর্মকর্তা বলেন বকেয়া বিলের কারণে যে গ্রহীতার লাইনটি বিচ্ছিন্ন করতে গিয়েছিলাম  গ্রাহকের ছেলে ও জামাতা আমাদের উপর হামলা চালায় । গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  সহকারী পুলিশ কমিশনার (সদর জোন)  ফাহিম আসজাদ বলেন প্রথমে ৯৯৯ এ একটি কল পাই সেই কলে বলা হয় যে বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় তিতাস গ্যাস কর্মকর্তােেদর উপর স্থানীয় কিছু লোকজন হামলা করে এই সংবাদ পাওয়ার পরে আমাদের একটি টিম যায় টিম গিয়ে সেখান থেকে তিতাস গ্যাসের  কয়েকজন কর্মকর্তাকে  আহত  অবস্থায় উদ্ধার করে। তিতাস গ্যাসের কর্মকর্তাদের উপর  হামলাকারী গ্রহীতার  মেয়ে ও জামাতা ফেরদৌস নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির  উপমহাব্যবস্থাপক ( আবিবি - গাজীপুর)  প্রকৗশলী মো: শাহজাদা ফরাজী বলেন, গাজীপুরের ভোগড়া এলাকার একজন আবাসিক গ্রহীতার কাছে ৪ বছরের বকেয়া বিল থাকার পরেও উনাকে তাগেদা দেয়া হয় উনি বকেয় পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্নকারী টিম  ওখানে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংযোগ বিচ্ছিন্ন করার পরে গ্রহীতারা তাদের উপর হামলা চালায়, এ বিষয়ে বাসন থানায় মামলা করা হয়েছে।