"শৃঙ্খলে বাঁধা প্রাণ" ----- লেখক- সারাহ্ জেবীন

হে পৃথ্বী, কেন বাঁধলে মোরে
তোমার শৃঙ্খলে?
তব তও্ববিদ্যার সুবিশাল নীড়ে? 
আমিতো চাইনি বাঁধা থাকতে!
আমিতো চাইনি এসববের কিছুই! 
আমিতো চেয়েছিলাম সুনীল-আকাশ।
পাখিরা উড়বে তোমার বুকে, 
আমি প্রসন্ন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রব।
আমিতো হতে চেয়েছিলাম তোমার সবুজে সবুজময়।
রংধনুর ঐ সাতরঙে রাঙাতে চেয়েছিলাম নিজের জীবন।
তবে কেন জটিল শৃঙ্খলে বাঁধলে?
আজ নাই  যে মোর মুক্তি এ শৃঙ্খল হতে!
আজ পাইনা যে এতটুকু ফুসরত, তোমার ছাদতলে বসবার!
প্রকৃতির সঙ্গে সুখ দুঃখের গান গাইবার!
আমি আজ মুক্ত হয়েও নয় মুক্ত! 
অত্যন্ত জটিল আর ব্যাস্ত।
এ শৃঙ্খল নয় সাবলীল। 
আমি আজ আখিঁ জলে লীন।