বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, দুজনের মৃত্যু
- In -- জাতীয় --
- Aug 22, 2024 --
ফেনীতে বন্যাকবলিত এলাকায় দুই শিশুকে এভাবেই ড্রামে করে নিরাপদ স্থানে নেন পরিবারের সদস্যরা
দেশের আট জেলায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন দুজন।বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।তিনি বলেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যাকবলিত হয়েছে। আট জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।অতিরিক্ত সচিব জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে ৭৫ হাজার ৬৬৮ জন মানুষ এবং ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)