অসহায়-দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওয়ার্কার্স পার্টির
- In -- রাজনীতি --
- Aug 22, 2024 --
বন্যাদুর্গত প্রত্যেকটি জেলায় ত্রাণ তৎপরতা শুরু এবং কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি কেন্দ্রীয়ভাবে তোপখানা রোড থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় চিকিৎসা ত্রাণ ও পুনর্বাসন কমিটির ভার্চুয়াল এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় কুমিল্লা-ফেনী-নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষের ভয়বাহ বন্যায় আক্রান্ত হওয়াতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্কার্স পার্টি।বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সরকারের প্রয়োজনীয় মন্ত্রণালয়, দেশে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক সংগঠনসহ দেশের আপময় জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।কমিটি আহ্বায়ক ও পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাহমুদুল হাসান মানিক, আলী আহমেদ এনামুল হক এমরান, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)