গাজীপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও পরামর্শ দিতে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
- In -- জেলার খবর --
- Dec 4, 2025 --
গাজীপুর প্রতিনিধি : ভুমিসংক্রান্ত জটিলতা নিরসনে গাজীপুর ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণের জন্য ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর সার্কেল এর উদ্যোগে অফিস চত্বরে সচেতন নাগরিক কমিটির সভাপতি জোবেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানন গো আনোয়ারুল ইসলাম, প্রধান সহকারী, কাম হিসাব রক্ষক মোহাম্মদ বদরুজ্জামান ইমন সহ অন্যান্য কর্মকর্তারা, এ সময় সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন স্যার এর নির্দেশনায় আয়োজিত জনবান্ধব এ কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ জনগণের দোরগোড়ায় আমরা ভূমি সেবাকে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন, সরকারি ভূমি অফিসে সঠিক ও দ্রুত সেবা পান সেই লক্ষ্যে এ আয়োজন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)