কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
- In -- জেলার খবর --
- Aug 3, 2026 --
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ওচ আব্দুল হালিম।
জানা গেছে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে আকস্মিকভাবে ভূমি অফিস পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি ভূমি অফিসের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এ সময় ভূমি অফিসের সেবাদান কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষ যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমি অফিসের সেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।জেলা প্রশাসনের এ আকস্মিক পরিদর্শন ও চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, ভূমি অফিসে সেবার নামে হয়রানি ও অনিয়ম বন্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ জনসাধারণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)