গাজীপুরে আশ্রয় কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
- In -- জেলার খবর --
- Dec 24, 2019 --
গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় অবস্থিত সরকারী আশ্রয় কেন্দ্রের নিবাসীদের মধ্যে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম শীতবস্ত্র বিতরণ করেন।
জানা যায়, সাম্প্রতিক শীতের তীব্রতার কথা বিবেচনা করে সোমবার সন্ধ্যায় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম আকিস্মকভাবে সরকারী আশ্রয় কেন্দ্রে উপস্থিত হন। এসময় তিনি কেন্দ্রের বৃদ্ধ ও বয়স্ক নারী, প্রতিবন্ধী নারী, শিশু সহ কেন্দ্রে অবস্থানরত সকল নিবাসীর অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পরে তিনি নিবাসীদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময়ে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এসএম আনোয়ারুল করিম, কেন্দ্রের কর্মকর্তা সুপর্ণা দাস, সহকারী ব্যবস্থাপক নাসরিন আক্তারসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)