আব্দুল মান্নানের ইন্তেকালে স্পিকারের শোক
- In -- জাতীয় --
- Jan 18, 2020 --
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় স্পিকার বলেন, আব্দুল মান্নান এমপির মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। ৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করে যাওয়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপিকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এছাড়া, আব্দুল মান্নান এমপির মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আব্দুল মান্নান এমপি আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহে ওয়া. . .রাজিউন)। বাসস
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)