গানম্যানের গুলিতে মৃত্যুর বিচার আইন অনুযায়ী হবে :আ ক ম মোজাম্মেল
- In -- জাতীয় --
- Apr 17, 2020 --
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গানম্যান কিশোর কুমার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। মন্ত্রী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান । তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, গানম্যান কিশোর গত তিন দিন ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। ইতিমধ্যে জনগণের সহায়তায় পুলিশ গানম্যান কিশোরকে অস্ত্রসহ গাজীপুর থেকে গ্রেপ্তার করায় মন্ত্রী পুলিশবাহিনী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।
মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার মো. শহিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মন্ত্রীর গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মন্ত্রীর গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)