টাঙ্গাইলে লৌহজং নদী থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
- In -- জেলার খবর --
- May 7, 2020 --
আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর মঙ্গলবার(৫মে) বিকালে এক কলেজ ছাত্রের লাশ তার বাড়ির পাশে লৌহজং নদীতে কচুরি পানার ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ।নিহত কলেজ ছাত্রের নাম আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) সে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা রাশেদুল ইসলামের ছেলে। আশিক শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল। নিহতের পিতা পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত। নিহতের বাবা রাশেদুল ইসলাম জানান, প্রতিবেশি এক মেয়ের সাথে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয় আশিক। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত (৩০ এপ্রিল) বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন সেট আনতে যায়। তারপর আর বাড়িতে ফিরে আসেনি।এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার অফিসার ইন চার্জ মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ তার বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।আশিক হত্যায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।পরে মঙ্গলবার রাতেই আশিক হত্যাকান্ডের বিচার চেয়ে টাঙ্গাইল শহর ও থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও নিহত আশিকের পরিবার।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)