গাজীপুর চৌরাস্তা রাস্তায় পড়ে আছে লাশ,করোনার ভয়ে কেউ এগিয়ে না আসায় উদ্ধার করলেন ডা: রাশেদুল হাসান রানা
- In -- জেলার খবর --
- May 7, 2020 --
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও জয়দেবপুর সড়কের মাঝে মৃত্যুবরণ করে রাস্তায় পড়ে থাকা এক কিশোরের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণে এবার এগিয়ে আসলেন গাজীপুরের জালাল উদ্দিন চিকিৎসা ফাউন্ডেশন ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর জাসদেও সভাপতি ডা. মো. রাশেদুল হাসান রানা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও জয়দেবপুর সড়কের মাঝে একটি ছেলে মৃত্যু বরণ করে পড়ে থাকেন । কিন্তু করোনা সন্দেহে কেউ এগিয়ে আসেনি তাকে সাহায্য করতে বা মরদেহ উদ্ধার করতে। বরং উল্টো ভয়ে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে চলে যান দ্রুত। ১৫-১৬ বছরের ছেলের প্রাণহীন দেহটা প্রায় ২ ঘন্টা সড়কে পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে তার পর জালাল উদ্দিন চিকিৎসা ফাউন্ডেশন ও হাসপাতালের কর্মীর মাধ্যমে লাশ টি ভ্যানে উঠিয়ে দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এর সাথে সার্বিক সহযোগিতা করেন গাজীপুর পুলিশ।
এর আগে তিনি দেশে লক ডাউন শুরুর পর থেকে স্বাস্থ্য সুরক্ষায় জনসাধারণকে হাত ধোয়াসহ বিভিন্ন সামগ্রী এবং প্রায় ৪ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কর্মহীন মানুষের মাঝে। এছাড়া প্রতিদিন রোজায় ইফতার সামগ্রী বিতরণ করছেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)