টাঙ্গাইলে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়
- In -- জেলার খবর --
- May 21, 2020 --
আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। শনিবার (১৬ মে) টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাত শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনার কারণে উপার্জন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকদের টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাংগাইল সদর থানার অফিসার্স ইনচার্জ মীর মোশারফ হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। খাদ্য সামগ্রির মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি ও এক লিটার তেল ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)