করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেবে জাপা : জিএম কাদের
- In -- রাজনীতি --
- Jun 23, 2020 --
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার কথা জানিয় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে জীবাণুনাশক স্প্রে গেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘করোনা আক্রান্তদের সহায়তা করতে জাতীয় পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য কাকরাইলের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়ক কমিটি এই কন্ট্রোল রুম থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা, ওষুধ ও হাসপাতালে ভর্তিসহ সর্বাত্মক সহায়তা করবে।’
করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে এই কমিটি মৃত ব্যক্তির দাফনেও সহায়তা করবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই কমিটি বিস্তৃত করা হবে। যতদিন করোনা মহামারি থাকবে, ততদিন জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটি মানুষকে সহায়তা করতে কাজ করবে বলে ঘোষণা দেন এ সংসদ সদস্য।
জাপা চেয়ারম্যান বলেন, ‘করোনা আক্রান্তদের সহায়তার জন্য ঢাকাসহ সারা দেশে এলাকা ভিত্তিক টিম গঠন করা হবে। এই টিম করোনা আক্রান্তদের পরীক্ষা করতে সহায়তা করবে, চিকিৎসা সহায়তায় গাইড লাইন দেবে, কারো রিপোর্ট করোনা পজেটিভ এলে তাকে বাসা ও হাসপাতালে চিকিৎসা পেতে সহায়তা করবে। এছাড়া, করোনা নিয়ে সচেতনতা সৃষ্টি ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।’
জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাঁ । এছাড়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদাসহ দলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)