গাজীপুরে লবলং খাল ও পরিবেশ দূষনের দায়ে দুইটি কারখানায় ৬ লাখ টাকা জরিমানা
- In -- আইন ও অপরাধ --
- Jul 21, 2020 --
গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মাওনা ও রাজেন্দ্রপুর এলাকায় লবলং খালে কারখানার ওয়াশিং এর বর্জ্য ফেলে পরিবেশ দুষণের দায়ে দুইটি পোশাক কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবাব বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহিদ জানান, শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ক্রাউন উল টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার ঝুঁকিপুর্ণ বর্জ্য ফেলে লবলং খাল ও পরিবেশ দূষনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া রাজেন্দ্রপুর এলাকায় পদ্মা পেপার মিলকে পরিবেশ দূষনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক শেখ মোজাহিদ র্যাব ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)