ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
- In -- আইন ও অপরাধ --
- Sep 4, 2019 --
ভেনচুরা কাউন্টির মুখপাত্র বিল ন্যাশ সিএনএনকে বলেন, এটি বড় নৌযান। অনেকেই মারা গিয়ে থাকতে পারেন। এখনই হতাহতদের সংখ্যা বলা যাচ্ছে না।
কোস্টগার্ডের প্রধান অ্যারন বেমিস বলেন, নৌযানে ৩৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। ক্রুরা ডেকের ওপরে থাকায় তাঁরা নৌযানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তারা সম্ভবত ডেকের ওপরে ঘুমাচ্ছিলেন। অন্যরা ডেকের নিচে থাকায় তাঁরা আগুনে ভেতরেই আটকা পড়েন। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে নৌযানটিতে উঠতে পারেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নৌযানটি ডুবতে শুরু করেছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। নৌযানের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। তথ্যসূত্র: এএফপি, সিএনএন ও বিবিসি
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)