মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ.ম. রেজাউল করিম এমপি’র মা মাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন। বাসস