গাজীপুরে শেখ রাসেলের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
- In -- জেলার খবর --
- Oct 18, 2020 --
আমির হোসেন রিয়েল ,গাজীপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাজীপুরে হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে । রবিবার সকালে গাজীপুর মহানগরের নাওজোর এলাকার আলেকজান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে গাজীপুরে মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ৫ শতাধিক অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় । শেখ রাসেলের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় । এসময় গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিরা সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মশিউর রহমান সায়মন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল আহসান জুয়েল,ও রাসেদুজ্জামান মাসুমসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)