গাজীপুরে শেখ রাসেলের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

আমির হোসেন রিয়েল ,গাজীপুর :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাজীপুরে হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে । রবিবার সকালে গাজীপুর মহানগরের নাওজোর এলাকার আলেকজান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে  গাজীপুরে মহানগর যুবলীগ নেতা  হিরা সরকারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ৫ শতাধিক  অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ  করা হয় । শেখ রাসেলের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় । এসময়  গাজীপুর মহানগর যুবলীগ নেতা  হিরা সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মশিউর রহমান সায়মন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল আহসান জুয়েল,ও রাসেদুজ্জামান মাসুমসহ অন্যরা উপস্থিত ছিলেন ।