গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ জসিম উদ্দিন, গাজীপুর।
মুজিব বর্ষের শপথ  সড়ক করবো নিরাপদ "এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।   বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম। অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুদ্দিন, বিআরটিএ গাজীপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ এনায়েত হোসেন মন্টু।
 গাজীপুরের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) ফারহানা আফরোজ জেমি,  গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহম্মেদ সরকার, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর মোল্লা ড্রাইভিং সেন্টারের পরিচালক ও প্রধান প্রশিক্ষক শাহিন হোসেন মোল্লা ।  বিআরটি গাজীপুর সার্কেল এর মোটরযান পরির্দশক কামরুজ্জামান, গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য জনসাধারণ, চালক, বাস মালিক ও প্রশাসনের সবাইকে সম্মিলিত ভুমিকা রাখতে হবে। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে আরো সচেতন হবে। বিআরটিএ গাজীপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ এনায়েত হোসেন মন্টু বলেন, সড়ক নিরাপদ ও দুর্ঘটনা হ্রাস করতে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সঠিক থাকতে হবে।