শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ৩টি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- In -- টপ নিউজ --
- Nov 5, 2020 --
জসিম উদ্দিন,গাজীপুর : গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিনটি নতুন ভবনের উন্নয়নমূলক কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তির স্থাপন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠাণে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো: শরিফুর রহমান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম আলমগীর হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন (পলাস) উপস্থিত ছিলেন। গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর ১০তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, ছাত্রবাস এবং শিক্ষানবিশ ডাক্তার ডরমেটরী (পুরুষ) এবং ছাত্রীনিবাস ও শিক্ষানবিশ ডাক্তার ডরমেটরী (মহিলা) ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। একাডেমিক ভবনের বেইজমেন্টে গাড়ি পার্কিং, ১ম তলায় কমন রুম ও লেকচার গ্যালারী, ২য় তলায় এডমিন ব্লক ও প্রিন্সিপাল রুম অন্যান্য তলায় ক্লাশরুম, ল্যাব ও প্যাথলজিসহ বিভিন্ন বিভাগের সংস্থান থাকবে। পুরুষদের জন্য ডরমেটরী ভবনে লাইব্রেরি, লন্ড্রি ও অফিসরুমসহ বিভিন্ন সুবিধাদি থাকবে। এ তিনটি ভবনের মোট ব্যায় ধরা হয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯৫০টাকা। আগামি ২০২১ সালের ডিসেম্বর মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে প্রতিমন্ত্রী ওই মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রম সহায়তায় প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যায়ে একটি সেন্ট্রাল লিকুইট অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)