বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বন ও পরিবেশ উপকমিটির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির নেতারা। বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বন ও পরিবেশ উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার বজলুল হক ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নবঘোষিত কমিটির সদস্য বাহাদুর ব্যাপারি, ডা. আফতাব আলী, বিমান রায়, মিহির কান্তি ঘোষাল, মুন্সি সেলিম হোসেন, উৎপল সাহা, মাজারুল ইসলাম মানিক, ব্যারিস্টার ফারহানা, সৈয়দ হেমায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক নিয়াজ জামান সজীব প্রমুখ।