বাজারে এলো স্যামসাংয়ের সাশ্রয়ী দামের ৫জি ফোন
- In -- বিজ্ঞান ও প্রযুক্তি --
- Feb 13, 2021 --
সাশ্রয়ী দামের ৫জি ফোন এনেছে কোরিয়ান মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। আন্তর্জাতিক বাজারে আসা ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি। এই ফোনে প্রসেসর হিসেবে থাকছে ২ গিগাহার্জের অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০ চিপসেট।
ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ইনফিনিটি-ভি টিএফটি ডিসপ্লে। যার রেজোলিউশন এইচডি প্লাস। পাশাপাশি ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যানড্রয়েড ভিত্তিক ওয়ানেইউআই ইন্টারফেস।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যা ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ৪ ও ৬ জিবি র্যাম ভার্সনে বাজারে মিলবে স্যামসাংয়ের নতুন এই ফোন।
স্যামসাংয়ের অন্যান্য মডেলের মতোই নতুন এই ফোনের ক্যামেরা সেটআপ দুর্দান্ত। কোয়াড-ক্যামেরা সেটআপের এই ফোনের প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেলের। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই গ্যালাক্সি হ্যান্ডসেটে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শ্যুটার, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং আর একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও রয়েছে। ফোনটির মেইন সেন্সর ১০ এক্স পর্যন্ত জুম এবং অটোফোকাস সাপোর্ট করে। সেলফির জন্য ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)