গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুইটি সিসা তৈরির কারখানায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর  জেলা প্রশাসন ও  পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে  পরিবেশ দুষণের দায়ে পৃথক দুইটি কারখানায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামম্যান আদালত । বৃহস্পতিবার দুপুরে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুদুর রহমান । পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার  আশরাফ উদ্দিন জানান, কাশিমপুর ভবানীপুর এলাকায় দুইটি অবৈধ সিসা তৈরির কারখানায় পরিবেশ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড এবং হাতিমারা এলাকায় টংরিভ দ্যা ইন্ডাস্ট্রিস লিমিটেডকে জরিমানা এবং একজনকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময়  ওই দুইটি কারখানাকে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার এবং টংরিভ দ্যা ইন্ডাস্ট্রিস লিমিটেডকে ২ লাখ টাকা  জরিমানা করা হয়। এছাড়া কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, গাজিপুর র‌্যাব কোম্পানি কমান্ডার এএসএম মাইদুল ইসলাম, ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।