গাজীপুরের কোনাবাড়ী মেট্রোপলিটন থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ী মেট্রোপলিটন থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশ গ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বুধবার বিকেলে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হাসান।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ (সাবেক) চেয়ারম্যান,সদস্য আব্দুর রহমান মাষ্টার, সদস্য খলিলুর রহমান এম এ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর,আবুুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান পরান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার প্রমুখ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারণ।