গাজীপুরে নবাগত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
- In -- সারা বাংলা --
- Jul 14, 2022 --
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নব নিযুক্ত পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। এসময় শহরের যানজট, মাদক, সন্ত্রাস, মহাসড়কে অবৈধ তেলচুরী, ফুটপাত দখল চাদাবাজিবন্ধসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।পুলিশ কমিশনার টিম ওয়ার্কেও মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন। মতনিময় সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ খান, উপ কমিশনার জাকির হাসান, মোহাম্মদ ইলতুৎমিশ, আবদুল্লাহ আল মামুনসহ গাজীপুরে কর্মরত
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
পল্টন হত্যা মামলার রায় ২৪ ডিসেম্বর
Dec 5, 2019
চাকরিতে বহাল দুই পুলিশ কর্মকর্তা
Dec 6, 2019
আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার
Dec 6, 2019
রুম্পা হত্যা : ৪ দিনের রিমান্ডে সৈকত
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)