গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১০ হাজার টাকা জরিমানা

মো. সাইফুল ইসলাম গাজীপুর : গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । এ সময় আবাসিক বাড়ির ১শত ৫০টি চুলা সহ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহের বিভিন্ন  সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার গাজীপুর জেলার  শিরীরচালা ও ভাংনাহাটি গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন। এ সময় তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাফায়াতুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান সহ আরো অন্যন্যা কর্মকর্তা ছাড়াও গাজীপুর জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।