গাজীপুরে দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরন

গাজীপুর প্রতিনিধি : নতুন কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে গাজীপুর মহানগরীর টঙ্গী দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্নদের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় মাদ্রাসা মিলনায়তনে দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক  মুহতামিম মুহাম্মাদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম মুফতি মাসউদুল করীম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুফতি আব্দুর রব  ফরিদী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার নুরানী  বিভাগের   প্রধান শিক্ষক  মাওলানা কারী আব্দুর রশিদ , নাজেরা বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারী আব্দুল লতিফ, হিফজ  বিভাগের  প্রধান শিক্ষক হাফেজ আনোয়ার সাহেব সহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে দেশ জাতির উন্নতি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।