২৮ অক্টোবর’ ০৬ লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে নিহতদের স্মরণে গাজীপুর মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি  :  ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের -বৈঠার তান্ডবে নির্মম আঘাতে নিহতদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে মহানগরের শিববাড়ি  গাজীপুর মহানগর   জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামাতের আমির মোহাম্মদ জামাল উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  
গাজীপুর  দুই আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হোসেন আলী,  গাজীপুর  চার আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  সালাহউদ্দিন আইয়ুবি মহানগর জামায়াতের আইন  বিভাগের সভাপতি ও গাজীপুর জজকোর্ট এর অতিরিক্ত (পিপি) এডভোকেট  মোহাম্মদ শাজাহান সিরাজী,  গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি  অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কামাল সহ জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।