গাজীপুরের কোনাবাড়ী ৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ৪টি অবৈধ ইটভাটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার  দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার  জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী  রাজাবাড়ী, কাতলাখালী ও বাঘিয়া  এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঢাকা ব্রিকস ও
মদিনা ব্রিককে  পাঁচ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য দুই ইটভাটার মালিক পলাতক থাকায়  তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।  
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ  অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশ সদস্যরা।