কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- In -- আইন ও অপরাধ --
- May 3, 2020 --
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ রবিবার (৩ মে) এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুবরণকারী রমজান আলী (৬০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার সিরাজ ভূঁইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার উম্মে সালমা।
তিনি জানান, রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০০৩ সালের ২৭ জুন থেকে এ কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে এবং সেখান থেকে টঙ্গী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)