গাজীপুরের কালীগঞ্জে ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার  দিনব্যাপী এ ভ্রাম্যমান  আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার পৌর সভার অবৈধ ইটভাটার বিরোদ্বে অভিযান পরিচালনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় মূলগাঁও এলাকায় ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম) নামে ৬টি অবৈধ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে গোনাপাড়া এলাকায় বাবু নিরঞ্জন ঘোষের মালিকানাধীন মেসার্স (আরজিসি) ব্রিকস কে ৬ লাখ টাকা ও একই এলাকার আমিনুল ইসলাম আরিফের মালিকানাধীন মেসার্স (উমামা) ব্রিকস কে ৬ লাখ টাকাসহ মোট ৬২ লাখ টাকা নগদ জরিমানা করা হযয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটার পানি দিয়ে আগুন নেভায় এবং ভেকু দিযয়ে ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, র‌্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, গাজীপুরের কালীগঞ্জে ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করা হযয়েছে। গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।