গাজীপুরের কাপাসিয়ায় ৬ টি অবৈধ ইটভাটা ভেঙ্গে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

জসিম উদ্দিন গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায় ৬টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।  গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলার আড়াল বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মনির মোল্লার মেসার্স এম কে বি ব্রিকস, খন্দকার আলমগীর হোসেনের আড়াল ব্রিকস সেন্টার ও আলাউদ্দিন লস্করের মেসার্স ফোর ফ্রেন্ড ব্রিকস। পরে ধানদিয়া এলাকায় দ্বীন ইসলামের সততা ব্রিকস, ইকবাল হোসেনের ফাইভ ব্রাদার্স ব্রিকস (এফবিবি), মোশারফ হোসেনের এজেএম ব্রিকস  ভেকু দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এর আগে ফায়ার সার্ভিস দিয়ে ওইসব ইটভাটার আগুন নেভানো হয়। এসময় ওই ৬ ইটভাটা মালিককে ৬লাখ টাকা করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, পরিদর্শক দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমান আদালতকে গাজীপুর র্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায়  অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই ৬টি অবৈধ  ইটভাটা মালিককে ৬ লাখ টাকা করে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওইসব ইটভাটা ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়েছে। পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।