গাজীপুরে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় ৬টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার  দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর  এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ  অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ,দিলরুবা আক্তার, ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশ সদস্যরা।