গাজীপুরের পূবাইলে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইলের  বসুগাঁও পূর্বপাড়ার এলাকা থেকে আফজাল এর ছেলে ধর্ষণ মামলার এজারভুক্ত আসামি রাকিবুল হাসান আশিক(২৪) কে আটক করেছে পূবাইল থানা পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়,  গাজীপুর মহানগরের পূবাইলে  বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে  আসামী রাকিবুল হাসান আশিক এর সাথে প্রায় ০২ বছর  প্রেমের সম্পর্ক গড়ে উঠেন ।  কলেজ পড়ুয়া  শিক্ষার্থীকে বিভিন্নভাবে কৌশলের মাধ্যমে আসামি  গত ইং ১৪/১২/২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় পূবাইল থানাধীন ডেমারপাড়া সাকিনস্থ নীড় রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট এর ৩০২ নাম্বার কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ইং-০৬/০৬/২০২৪ তারিখে আসামি  বাদীনিকে বিয়ের কথা বলিয়া গাজীপুর জজকোর্ট হইতে ১০০ টাকার তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বাদীনির স্বাক্ষর নেয় আসামি রাকিবুল হাসান আশিক স্বাক্ষর নেওয়ার কয়েকদিন পরে  কলেজ পরুয়া শিক্ষার্থীকে বলেন যে, ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা দেনমোহর ধার্য করিয়া বমি তোমাকে বিবাহ করিয়াছে। তাহার পর হইতে উপরোক্ত আসামী বাদীনিকে বিয়ের কাগজপত্র দেখাইতে বলিলে আসামী বিয়ের কাগজ পত্র না দেখাইয়া বাদীনির সাথে বিভিন্ন তাল বাহানার কথা শুরু বলেন।  এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বাদীনির নিরুপায় হয়ে ঘটনার প্রেক্ষিতে পূবাইল থানার ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-০৬(১১)২৪ । উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই মোঃ নাজমুল হক  তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন আসামী  উত্তরা পশ্চিম থানাধীন হাউজ বিল্ডিং, নর্থ টাওয়ার এলাকায় রয়েছেন। এসআই মো: নাজমুল হক তার সঙ্গীয় ফোর্স সহ ও র‍্যাব-০১, তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া ০৪/০১/২০২৫ তারিখ সময় দুপুর ১২.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন হাউজ বিল্ডিং, নর্থ টাওয়ার এর সামনে থেকে আসামী রাকিবুল হাসান আশিক (২৪) কে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ । পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান দর্শন মামলার এজারভুক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।