গরমের রাতে ঘুমের আগে ঠান্ডা পানিতে গোসল কতটা উপকারী?

ভ্যাপসা গরমের রাতে ঘুম আসতে চায় না। শরীরজুড়ে অস্বস্তি। মনে হয়, বরফঠান্ডা পানিতে গোসল করলেই বুঝি দ্রুত শরীর ঠান্ডা হবে এবং ঘুমও চলে আসবে। কিন্তু, আসলেই কি তাই? বিষয়টা মোটেও এমন নয়।যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের মানব ও প্রয়োগিক শারীরবিদ্যার অধ্যাপক মাইক টিপটনের মতে, “খুব ঠান্ডা পানিতে গোসল করলে শরীরে হঠাৎ ঠান্ডার ধাক্কা লাগে। এতে অ্যাড্রেনালিন ও কর্টিসল নামের হরমোন তৈরি হয়, যা শরীরকে সজাগ ও সতর্ক রাখে। ফলে ঘুম আসার বদলে আরো সতর্ক বা চাঙা লাগতে পারে। ঘুমানোর আগে বরফঠান্ডা পানিতে গোসল না করাই ভালো। বরং শরীরকে ধীরে ধীরে ঠান্ডা করে ঘুমের প্রস্তুতি নেওয়া উচিত।”