গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ও বাঘিয়া ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
- In -- আইন ও অপরাধ --
- Mar 17, 2020 --
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাঘিয়া ও কোনাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাঘিয়া ও কোনাবাড়ি এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কড্ডা এলাকার বি এ বি ব্রিকস এ বি সি ব্রিকস ও বাঘিয়া এলাকার বি এ বি ব্রিকসকে ভেঙ্গে গুঁড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং কোনাবাড়ি ইউনিক সিরামিক অটো ব্রিকস কারখানা অবৈধভাবে পরিচালনা করায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)