স্পেনে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়ে

স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় স্পেনে করোনায় আক্রান্ত ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৪৩ এ পৌঁছেছে। একই সময় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭২৬ এ দাঁড়িয়েছে।

এদিকে শুক্রবার স্পেন সরকার জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে দরিদ্র পরিবারগুলোর আর্থিক সংকট কাটাতে প্রায় ১০ লাখ লোককে মাসিক আর্থিক বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে।

গত ১৪ মার্চ লকডাউন ঘোষণার পর প্রথম দুই সপ্তাহে স্পেনে প্রায় ৯ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছেন। এর ফলে দেশটিতে তিন বছর আগে বেকারত্বের হার যে অবস্থানে ছিল মাত্র এক মাসের মধ্যে সেই অবস্থানে ফিরে এসেছে।