গাজীপুরে বন্দুকযুদ্ধে শিশু আলিফ অপহরণ ও হত্যা মামলার আসামি নিহত
- In -- আইন ও অপরাধ --
- May 4, 2020 --
![]()
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জেলখানা রোড এলাকায় রবিবার গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশু আলিফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি নিহত হয়েছেন। নিহতের নাম জুয়েল আহমেদ সবুজ।
নিহত জুয়েল আহমেদ সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পদিপাড়া গ্রামের রফিকুল্লাহ ছেলে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, শনিবার রাতে নগরীর পূবাইল এলাকা থেকে আলিফ হত্যাকাণ্ডে জড়িত সাগরকে আটক করা হয়।
মোঃ সাগর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মিয়াপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
রবিবার দুপুরে সাগর র্যাবের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। এসময় সে স্বীকার করে তার সাথে হত্যাকাণ্ডে জড়িত ছিল জুয়েল আহমেদ সবুজ। পরে সাগরের দেয়া তথ্যমতে নিজ বাড়ির ঝুটের গুদাম থেকে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় জুয়েলকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি চালান জুয়েল। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আব্দুল্লাহ আল মামুন আরো জানান, এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)