গাজীপুরে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
- In -- জেলার খবর --
- Feb 5, 2021 --
জসিম উদ্দিন, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে মদ পানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একজনকে গ্রেফতার করেছে । শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান। গ্রেফতারকৃত জাহিদ মৃধা বরিশালের আগৈলঝাড়া থানার আমবৌলা এলাকার মৃত তৈয়াব আলীর ছেলে । রাজধানীতে এশিয়াটিক মার্কেটিং কোম্পানির আওতাধীন ফোরথট পিআর নামে একটি প্রতিষ্ঠানের ৪৩ কর্মী ২৮ থেকে ৩০ জানুয়ারী গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে অবস্থান করে । ৩০ জানুয়ারী রিসোর্ট থেকে ঢাকায় ফেরার পর অন্তত ১৬জন কর্মী অসুস্থ্য হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ওই রাতেই কাউসার হামিদ নামে একজন মারা যায় পরের দিন সিহাব জহির নামে আরও একজনের মৃত্যু হয়। ১ ফেব্রæয়ারী সকালে একেএম শরীফ নামে আরও এক কর্মীর মৃত্যু হলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। পুলিশ সিহাব জহির ও শরীফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয় । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুরে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যেমে গতকাল রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে মদ সরবরাহীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ধাপে মদ সরবাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম,
রিসোর্টটির সেলস এক্সিকিউটিভ রনি বলেন, ‘তাদের রিসোর্টে বাইরের কোনও খাবার অনুমোদিত নয়। ভেতরে প্রবশেকারীদের দেহ মেশিনে স্ক্যান করে প্রবেশ করানো হয়।’ খাদ্য বা মদ কীভাবে ভেতরে ঢোকানো হয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)